Welcome to GSAC!

জ্ঞানই শক্তি, উদ্ভাবনই ভবিষ্যৎ

গ্লোবাল সায়েন্স একাডেমি এমন একটি প্রতিষ্ঠান, যা বাংলাদেশে বিজ্ঞান, গণিত ও প্রযুক্তিতে আগ্রহী শিক্ষার্থীদের কার্যকর, উদ্ভাবনী ও টেকসই উপায়ে শিক্ষা ও দিকনির্দেশনা প্রদান করে আসছে সেই ২০১০ সাল থেকে। । আমাদের লক্ষ্য শুধু শিক্ষাদান নয়—বরং আগামী প্রজন্মকে এমনভাবে গড়ে তোলা, যাতে তারা বিশ্বমঞ্চে বাংলাদেশকে গর্বের সঙ্গে উপস্থাপন করতে পারে।

যুগপোযোগী, বাস্তবসম্মত  ও টেকসই শিক্ষার দিকে অগ্রযাত্রা

গ্লোবাল সায়েন্স একাডেমি অ্যান্ড কনসাল্টিং-এ আমরা বিশ্বাস করি, শিক্ষা হলো সম্ভাবনার দুয়ার উন্মোচনের চাবিকাঠি। এখানে আমরা কেবল স্কুল/কলেজের শিক্ষার্থীদের একাডেমিক সাপোর্টই প্রদান করি না, একই সাথে সম্ভাবনাকে সফলতায় রূপান্তর করতে আমাদের শিক্ষার্থীদের এডুকেশন কাউন্সেলিং সেবা আপনাকে দিচ্ছে সন্তানের শিক্ষা এবং ব্যক্তিগত জীবন সাজানোর সঠিক দিকনির্দেশনা। যোগ দিন আমাদের সঙ্গে—আপনার সন্তানের একাডেমিক ও ভবিষ্যতের যাত্রাকে সঠিকভাবে পরিচালিত করতে, যাতে আপনার সন্তান পৌঁছাতে পারে তার কাঙ্খিত গন্তব্যে। 

1000+

Students Empowered

10

Course Offered

800+

Success Stories

বিশেষায়িত শিক্ষণ পদ্ধতি

আমাদের পাঠদান পদ্ধতি এবং কোর্স সমূহ শিক্ষার্থীদের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী তৈরি, যাতে তারা বিকাশ ও সাফল্যের পথে এগিয়ে যেতে পারে।

  • ভিডিও প্রেজেন্টেশন: জটিল বিষয়গুলোকে সহজভাবে বোঝাতে অডিও-ভিজ্যুয়াল উপস্থাপন ব্যবহার করা হয়।
  • সাবলীল উপস্থাপন: শিক্ষকরা সহজ ভাষায় বিষয়গুলো ব্যাখ্যা করেন, যাতে শিক্ষার্থীরা দ্রুত বুঝতে পারে।
  • বাস্তব উদাহরণ: বিজ্ঞানের প্রতিটি ধারণা বাস্তব জীবনের উদাহরণের সাথে মিলিয়ে শেখানো হয়, ফলে শিক্ষার্থীরা শুধু মুখস্থ নয়, বরং বুঝে শিখতে পারে।
  • আধুনিক পদ্ধতি: ইন্টারেক্টিভ ক্লাস, প্রশ্নোত্তর পর্ব এবং প্র্যাকটিক্যাল ডেমো শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে আনন্দদায়ক করে তোলে।

SSC-HSC শিক্ষার্থীদের জন্য উচ্চতর দক্ষতাভিত্তিক শিক্ষা 

২০১০ সাল থেকে এসএসসি এর পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, গণিত এবং আইসিটি বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা , বাস্তবসম্মত উদাহরণ, বোধগম্য উপায়ে পাঠদান করা হয়।  

  • বিশেষায়িত পাঠদান: পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত উচ্চতর গণিত, ICT।
  • পরীক্ষা প্রস্তুতি: বোর্ড পরীক্ষার সিলেবাস অনুযায়ী গভীরভাবে পড়ানো হয়, যাতে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশ নিতে পারে।
  • ক্যারিয়ার ভিত্তি: বিজ্ঞান গণিতের দৃঢ় ভিত্তি তৈরি করে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা অন্যান্য উচ্চশিক্ষায় সফল হওয়ার পথ সুগম করা হয়।

ষষ্ঠ - অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রোগ্রাম -  ''মজবুত  ভিত্তি, উজ্জ্বল ভবিষ্যৎ''

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা বিশেষ গুরুত্ব প্রদান করি। এই পর্যায়ে তাদের বিজ্ঞান ও গণিতের মৌলিক ধারণা শক্তিশালী করার পাশাপাশি ভিডিও লেকচার, বাস্তবসম্মত উদাহরণ এবং আকর্ষণীয় সমস্যা সমাধান ব্যবহার করা হয়। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের কৌতূহল জাগানো, শেখার প্রতি আগ্রহ বাড়ানো এবং ভবিষ্যতের একাডেমিক সাফল্যের জন্য দৃঢ় ভিত্তি তৈরি করা 

  • সকল বিষয়ে পাঠদান: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞানসহ সব বিষয় পড়ানো হয়।
  • বিজ্ঞান  গণিতের প্রতি আগ্রহ: বাস্তব উদাহরণ, সহজ ব্যাখ্যা আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি ভালোবাসা তৈরি করা হয়।
  • ভবিষ্যতের প্রস্তুতি: এই স্তরে শিক্ষার্থীদের কৌতূহলকে জাগিয়ে তোলা হয়, যাতে তারা উচ্চতর শ্রেণীতে গিয়ে বিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজে আয়ত্ত করতে পারে।

I hereby agree that this data will be stored and processed for the purpose of establishing contact. I am aware that I can revoke my consent at any time.*

* Please fill in all the required fields.
Message was successfully sent

Get in touch

Phone: +88 01712-835383

Whatsapp: +88 01511-835383 (Business)

E-mail: smrisulislam@gmail.com

Address-1: House:139/140, Road:10/07, South Banasree, Dhaka, Bangladesh
Address-2:  Linnéplatsen 8, 413 10, Gothenburg, Sweden

© 2026 Global Science Academy & Consulting (GSAC). All rights reserved.
Unauthorized use or reproduction is prohibited.

Information icon

We need your consent to load the translations

We use a third-party service to translate the website content that may collect data about your activity. Please review the details in the privacy policy and accept the service to view the translations.